ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
দৈনিক হৃদয়ে বাংলাদেশ
শিরোনাম
কাজী শুভ-সাবিনা সুলতানার কণ্ঠে ‘দমন’-এর গান, সংগীত পরিচালনায় ই এস আভির

কাজী শুভ-সাবিনা সুলতানার কণ্ঠে ‘দমন’-এর গান, সংগীত পরিচালনায় ই এস আভির

চলচ্চিত্রের সংগীতে নিজের একটি স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে চলেছেন তরুণ সংগীত পরিচালক ইএস আভির শিকদার। নতুন কাজের ধারাবাহিকতায় এবার তাঁর সংগীত পরিচালনায় গান গেয়েছেন জনপ্রিয় দুই শিল্পী কাজী শুভ ও সাবিনা সুলতানা। গানটি থাকছে মিজানুর রহমান শামীম পরিচালিত চলচ্চিত্র ‘দমন’-এ।প্রতিষ্ঠিত দুই কণ্ঠশিল্পীর সঙ্গে কাজের এই অভিজ্ঞতা ইএস আভিরের সংগীতযাত্রায় যোগ করেছে নতুন মাত্রা। চলচ্চিত্রের গানে নিয়মিত কাজের মধ্য দিয়ে ধীরে ধীরে নিজের সৃষ্টিশীল পরিসর তৈরি করছেন তিনি। বয়সে তরুণ হলেও সংগীতের প্রতি তাঁর দীর্ঘদিনের চর্চা ও পারিবারিক পরিবেশ তাঁকে এই পথচলায় এগিয়ে দিচ্ছে।আভিরের চলচ্চিত্রে সংগীত পরিচালনার শুরু এম কে জামান পরিচালিত ‘তুমি তুমি সারাক্ষণ’ সিনেমার মাধ্যমে। সংগীত পরিচালক হিসেবে তাঁর অভিষেক হওয়া এই চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন মিতা মল্লিক ও মাসুম। এরপর নতুন নতুন চলচ্চিত্রের সংগীত পরিচালনার দায়িত্ব পাচ্ছেন তিনি।এরই মধ্যে এম কে জামান মাস্টার পরিচালিত ‘চোখের আড়ালে’ চলচ্চিত্রের সংগীত পরিচালনার দায়িত্বও তাঁর হাতে এসেছে। ধারাবাহিক এসব কাজের মধ্য দিয়ে চলচ্চিত্রের সংগীতে নিজের দক্ষতা ও সৃষ্টিশীলতা তুলে ধরার সুযোগ পাচ্ছেন আভির।সংগীতের সঙ্গে তাঁর সম্পর্কের শিকড় আরও গভীরে। ছোটবেলা থেকেই সংগীতের পরিবেশে বেড়ে ওঠা ইএস আভিরের আনুষ্ঠানিক সংগীতচর্চার শুরু প্রখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ এ আর বাবুলের হাত ধরে। পরে বাবার কাছ থেকেও পেয়েছেন সংগীতের শিক্ষা, অভিজ্ঞতা এবং অনুপ্রেরণা।ইএস আভিরের বাবা বাংলাদেশের চলচ্চিত্রের বরেণ্য সংগীত পরিচালক আনোয়ার শিকদার টিটন। বাবার দীর্ঘদিনের সংগীতচর্চা ও চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা আভিরের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নিজের পরিচয়কে তিনি প্রতিষ্ঠিত করতে চান নিজস্ব কাজের মাধ্যমে।বাবার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে ইএস আভির বলেন, “আমার জীবনের অন্যতম বড় পাওয়া হলো এফ আই মানিক স্যারের চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাওয়া। এই চলচ্চিত্রের গানগুলোর সংগীত পরিচালনার কাজ আমার বাবার করার কথা ছিল। কিন্তু বাবা আমাকে সেই কাজ করার সুযোগ করে দিয়েছেন। একজন সন্তানের জন্য এটি অনেক বড় পাওয়া। আমি আমার বাবার কাছে চিরকৃতজ্ঞ। তাঁর আস্থা ও ভালোবাসা আমাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দেয়।”পরিবার থেকে পাওয়া সংগীতের শিক্ষা, নিজের দীর্ঘদিনের চর্চা এবং নতুন কাজের অভিজ্ঞতাকে সঙ্গে নিয়েই সামনে এগোতে চান ইএস আভির। তাঁর কাছে প্রতিটি চলচ্চিত্রই নতুন কিছু শেখার এবং নিজের সৃষ্টিশীলতাকে আরও পরিণত করার সুযোগ। ‘দমন’-এ কাজী শুভ ও সাবিনা সুলতানার মতো শিল্পীর কণ্ঠে সংগীত পরিচালনার সুযোগ তাঁর সেই পথচলাকে আরও সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা।
১৩ আগস্ট ২০২৬, ০৩:১৫ পিএম

হৃদরোগে আক্রান্ত স্ত্রী ও শাশুড়ি হাসপাতালে ভর্তি, দেশবাসীর কাছে দোয়া চাইলেন চলচ্চিত্র নির্মাতা বিপ্লব শরীফ

হৃদরোগে আক্রান্ত স্ত্রী ও শাশুড়ি হাসপাতালে ভর্তি, দেশবাসীর কাছে দোয়া চাইলেন চলচ্চিত্র নির্মাতা বিপ্লব শরীফ

বিদ্রোহ, প্রেম ও মানবতার কবির জন্মদিন আজ

বিদ্রোহ, প্রেম ও মানবতার কবির জন্মদিন আজ

চলচ্চিত্র সম্পাদনায় নীরব কারিগর ‘এ রহিম’: দক্ষতা ও সৃজনশীলতায় গড়েছেন আলাদা পরিচয়

চলচ্চিত্র সম্পাদনায় নীরব কারিগর ‘এ রহিম’: দক্ষতা ও সৃজনশীলতায় গড়েছেন আলাদা পরিচয়

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী আজ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী আজ

ফুটপাতে দাঁড়িয়ে নিজেই আম বিক্রি করছেন “আমজনতার দল”-এর সাধারণ সম্পাদক মোঃ তারেক রহমান

ফুটপাতে দাঁড়িয়ে নিজেই আম বিক্রি করছেন “আমজনতার দল”-এর সাধারণ সম্পাদক মোঃ তারেক রহমান

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

সবাইকে ওয়েটিং এ রেখেই নতুন সিনেমার ঘোষণা দিলেন নির্মাতা মিজানুর রহমান মিজান, নতুন সিনেমায় থাকছে বড় চমকের ইঙ্গিত...

সবাইকে ওয়েটিং এ রেখেই নতুন সিনেমার ঘোষণা দিলেন নির্মাতা মিজানুর রহমান মিজান, নতুন সিনেমায় থাকছে বড় চমকের ইঙ্গিত...

র‍্যাব ক্যাম্পের পাশ থেকে ব্যবসায়ীর গরু লুট

র‍্যাব ক্যাম্পের পাশ থেকে ব্যবসায়ীর গরু লুট

নতুন ১০ জেলায় রেল যোগাযোগ সম্প্রসারণের উদ্যোগ, চালু হবে ঢাকা-মানিকগঞ্জ কমিউটার ট্রেন

নতুন ১০ জেলায় রেল যোগাযোগ সম্প্রসারণের উদ্যোগ, চালু হবে ঢাকা-মানিকগঞ্জ কমিউটার ট্রেন

মশা মারা শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসতে বললেন প্রধানমন্ত্রী

মশা মারা শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসতে বললেন প্রধানমন্ত্রী

কাজী শুভ-সাবিনা সুলতানার কণ্ঠে ‘দমন’-এর গান, সংগীত পরিচালনায় ই এস আভির

কাজী শুভ-সাবিনা সুলতানার কণ্ঠে ‘দমন’-এর গান, সংগীত পরিচালনায় ই এস আভির

“সময় পেরিয়েও দর্শকের মনে ‘রাগী’, ইউটিউবে ৯৬ লাখ ভিউ, নতুন করে আলোচনায় মিজান-আবির”

“সময় পেরিয়েও দর্শকের মনে ‘রাগী’, ইউটিউবে ৯৬ লাখ ভিউ, নতুন করে আলোচনায় মিজান-আবির”

দেশের সর্বকনিষ্ঠ সংগীত পরিচালক ই এস আভির, বাবার পথ ধরে চলচ্চিত্রের গানে নতুন স্বপ্ন

দেশের সর্বকনিষ্ঠ সংগীত পরিচালক ই এস আভির, বাবার পথ ধরে চলচ্চিত্রের গানে নতুন স্বপ্ন

সবাইকে ওয়েটিং এ রেখেই নতুন সিনেমার ঘোষণা দিলেন নির্মাতা মিজানুর রহমান মিজান, নতুন সিনেমায় থাকছে বড় চমকের ইঙ্গিত...

সবাইকে ওয়েটিং এ রেখেই নতুন সিনেমার ঘোষণা দিলেন নির্মাতা মিজানুর রহমান মিজান, নতুন সিনেমায় থাকছে বড় চমকের ইঙ্গিত...

শিল্পীর পরিচয় তাঁর শিল্পে’—আতিফ আসলাম বিতর্কে মুখ খুললেন সংগীতশিল্পী সোহাগ

শিল্পীর পরিচয় তাঁর শিল্পে’—আতিফ আসলাম বিতর্কে মুখ খুললেন সংগীতশিল্পী সোহাগ

স্ত্রীর সফল অস্ত্রোপচার, দেশবাসীর কাছে দোয়া চাইলেন নির্মাতা মিজানুর রহমান মিজান

স্ত্রীর সফল অস্ত্রোপচার, দেশবাসীর কাছে দোয়া চাইলেন নির্মাতা মিজানুর রহমান মিজান

সরকারি চলচ্চিত্র অনুদান বাছাই কমিটিতে সদস্য হলেন চিত্রনায়িকা মুক্তি

জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের মা আইসিইউতে, মায়ের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন মনির খান

জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের মা আইসিইউতে, মায়ের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন মনির খান

প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

নামাজের সময়সূচী
লোডিং হচ্ছে...

কোলেস্টেরল থাকার কারণ কি

ওজন কম বা রোগা হওয়া সত্ত্বেও রক্তে উচ্চ কোলেস্টেরল থাকার প্রধান কারণ হচ্ছে— এটি শুধু শরীরের ওজনের ওপর নির্ভর করে না; বরং লিভারের কার্যকারিতা, জিনগত বৈশিষ্ট্য এবং জীবনযাত্রার ওপর বেশি নির্ভরশীল। কারণ আপনার শরীরে প্রায় ৭০-৮০ শতাংশ কোলেস্টেরল লিভার নিজে থেকে তৈরি করে, যা খাদ্যাভ্যাস বা ওজনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়। রোগাদের নাকি কোলেস্টেরলের ঝুঁকি নেই। এ ধারণা একেবারেই ভুল। ওজন কম থাকলে কোলেস্টেরলের ঝুঁকি কম হলেও রোগা ব্যক্তি কখনোই কোলেস্টেরলে আক্রান্ত হতে পারেন না— এমনটি নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলেন, অনেকের মধ্যেই এমন ধারণা আছে যে, কোলেস্টেরলের মতো রোগ কেবল মোটা মানুষের শরীরেই দেখা যায়। রোগাদের নাকি কোলেস্টেরলের ঝুঁকি নেই, তা মোটেও ঠিক নয়।  চলুন জেনে নেওয়া যাক, রোগাদের যে কারণে কোলেস্টেরল ধরা পড়তে পারে—  ১. ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া রোগে আক্রান্ত হলে জিনগত ত্রুটি থাকার জন্য লিভার থেকে বেশি কোলেস্টেরল তৈরি হয় এবং খারাপ কোলেস্টেরল শরীরে কম ধ্বংস হয়। সে ক্ষেত্রে রোগা হলেও শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি হয়। ২. যারা ডায়াবেটিস, থাইরয়েড কিংবা ফ্যাটি লিভারের মতো অসুখে ভুগছেন, তাদেরও কোলেস্টেরলে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। আর যারা মদপান কিংবা ধূমপান করেন, তারা রোগা হলেও তাদের শরীরে কোলেস্টেরল বাসা বাঁধতেই পারে যখন-তখন। ৩. রোগা হলেও অনেক মানুষ অলস প্রকৃতির হন। তারা শরীরচর্চা করেন না একেবারেই। শরীরচর্চা করলে ভালো কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, আর খারাপ কোলেস্টেরলের (এলডিএল) মাত্রা কমে যায়। আর শরীরচর্চা না করলে স্বাভাবিকভাবেই এলডিএলের মাত্রা বেড়ে যায়।  কারণ এমন অনেক মানুষ আছেন, যারা রোগা হলেও খুবই অস্বাস্থ্যকর খাবার খান। প্রক্রিয়াজাত খাবার, প্যাকেটজাত খাবার, তেলেভাজা— এসব খাবার নিয়ম করে খেলেও কোলেস্টেরল শরীরে বাসা বাঁধবেই।

কোলেস্টেরল থাকার কারণ কি
১৭ মে ২০২৬, ০৪:৩০ পিএম
অটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা করছে সরকার। এই সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করেন?

অটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা করছে সরকার। এই সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন
সর্বশেষ